প্রিয় দর্শনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদেরই পাশ ঘেঁষে শ্যামলীর জ্যাম নিজের চরিত্রে সাবলীল। ঝিলকে উঠছে রূপ দুপুরের রোদে।

এ নির্বিকার নগরের কণ্ঠ ঘেঁষে—

বড় কড়ইয়ের পাতাটি তখনো দুলেই চলছে।

কেউই জানছে না, এখানে একটি লোক লড়ে যাচ্ছে জীবনের সাথে।

যেন ‘কবুল’ বলে ফেলে কেউ প্রিয় দর্শনে হয়ে উঠছে উন্মুখ।

অশান্ত দুটি হাত সজোর সরিয়ে দিতে চাইছে আমাদেরই আকুল বন্ধন।

চোখ যেন খুঁজে পেয়েছে নিশান। শরীর স্রেফ খোসামাত্র ভেবে খোশামুদে ফিরিয়ে দেন দুনিয়াকে।

রুহ মোবারকের ভিতর ঢুকে পড়ার আগে শিশুর সহজতায় চেখে নেন আলোভরা দিন।

মানুষ হাঁটছে। হাসছে। ছোট স্বরে কথা বলছে।

আমার বুকের ভিতরে ‘আব্বা আব্বা’ ডাক ভারী হয়ে উঠছে ক্রমে।