প্রেম, করোনাদিনে

মরে গেছ তুমি শুধুই সংখ্যা হয়ে:

যৌথ-অতীত নেই আমাদের, স্রেফ—

কিছু মুহূর্তের গুঞ্জন আর দেহবাষ্পঘ্রাণ...

রাখবে না মনে তোমাকে কেউ প্রজন্মের ব্যবধানে:

আমার কবিতা পাবে কতটা আয়ু—নেই জানা;

তবু—

প্রতিদিন পুরোনো আমির ভেতর জন্মান্ধ এক কালসাপ জিব মেলে দেয়:


আর,

আমার নৈঃসঙ্গ্যে তোমার কঙ্কাল জুড়ে দেয় গান