ফিলিস্তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনি মায়েদের কবর তাকিয়ে আছে আকাশের দিকে

ফিলিস্তিনি ভাইয়েদের কবর তাক করা আছে আকাশের দিকে

ফিলিস্তিনি বোনেদের কবর দেখতে পাচ্ছি আয়নায় তাকিয়ে

আমারই চোখের মধ্যে।

দুনিয়ার মানচিত্র থেকে ফিলিস্তিনকে প্রায় মুছে দেওয়া হচ্ছে

কিন্তু ফিলিস্তিন ভূখণ্ডের চেয়েও দ্বিগুণ ফিলিস্তিন জেগে উঠছে

আমারই বুকের মধ্যে।

যদিও আমেরিকা বলতেই থাকবে—

‘ইসরায়েলিদের আত্মরক্ষার অধিকার আছে’

যদিও বাংলাদেশ থেকে মানুষ আমেরিকায়ই যেতে চাইবে—

যাঁরা আমারই মতন, একদা ফিলিস্তিনকে ভালোবেসে কবিতা লিখেছে।