বসন্ত–গেরিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদর রাস্তায় মাইর খামু দ্যান, মইরা যামু শালা

বুকের বোতাম খোল, আছি আমি বসন্ত–গেরিলা;

তোর কাজলের ধারে, পাইতা রাখছি নিরীহের জান

যদি ধরি হাত, কাইটা নিয়ো আর করিও কোরবান।

ঝা ঝা রইদ ওঠে দিনে ঝকমকায় বালু যেন সোনা

হাওয়ায় মিশিয়া থাকি ফকিরের বেশে আনাগোনা

বুকে কী বেহুদা স্তন, নাকি নাম তাহার পরান?

উথলে ওঠে রত্ন জানি চন্দ্রমতো জরির কাতান।

পুরুষের রক্ত নাই, ডাকাতের মতো আছে সিনা

করেছি কসম, মরব তোর বুকে বসন্ত-গেরিলা।

যাবজ্জীবন আসামি তুই, কোর্টে জেল হইব তোর

আমার বিহনে দ্যাখমু তোর চোখে ক্যামনে আসে ভোর?

বুকের বোতাম খোল, আছি আমি বসন্ত–গেরিলা।