বাংলা কথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোথাও মাটির অনেক গভীরে
কাদা ও জলের সংশ্লেষ
কিছু অঙ্কুরোদ্গম খেলা
চলছে পরা-প্রকৃতির কর্ম
মেঘে বিশাখার গর্ভধারণ
বাংলা নতুন কিছু বলছে
যারা গর্ভনাশের মন্ত্র
জপছে সকাল বিকেল সন্ধেয়
তারাও কালো হতাশার গর্ভে
হারাবে সব স্বপ্ন চিৎকার
মাটির আরও গভীরে অগ্নি
মাটির আরও গভীরে শিলা
বলছে কঠিন কোনো শক্তি
বলছে কঠিন কোনো মন্ত্র
বাংলা নতুন কিছু বলছে