প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঁচে থাকার ভানে ওরা এত দিন পিপড়াদের চলাচল রপ্ত করেছে
তোমার অস্তিত্বের দিকে সারিবদ্ধ জিগালোদে যৌনরথ থেকে আসা
প্রেস রিলিজ এর বেশি কিছু বলে না। শুক্রবার দুপুরগুলির ভাষা
এখনো অপরিবর্তিত। ‘কথা বলছ না’র মতন একটা গুমনামি ছড়িয়ে
ছিটিয়ে একাকার। আতাফল খসার দিনে তবু কেউ কেউ গল্প বলে
বাঘ ও বাইসনের। মাঝেমধ্যেই শিকারি এখানে শিকার হয়ে যায়।
ছাদবাগানের মতন চূড়ান্ত ব্যঙ্গ সহনীয় করে তবু শ্বাস নিই, ছাড়ি
প্রশ্বাস। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার কর্মশালা আপাতত মুলতবি হয়ে
আছে। মাংস আর মদিরার বাইরে কোনো বেঁচে থাকা থাকলে তাকে
নিয়ে একদিন বসা যাক, ঋতুদের নামকরণ নিয়ে বৈঠক বাকি আছে।