বিবাহবার্ষিকীর হাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবাহবার্ষিকীর হাওয়া বইছে।
এইখানে সমুদ্রতীরে সাগরকলমির বিছানায়
শরীর এলিয়ে দিয়ে তাকিয়ে আছি দূরে।
দৃষ্টির সীমা যত দূর তার চেয়েও দূরে,
জাহাজগুলো মিটিমিটি বাতি জ্বেলে
হারিয়ে যাচ্ছে গভীর সমুদ্রে।
বিকট শব্দে যে ঢেউগুলো আছড়ে পড়ছে তটে
সম্মতির ‘কবুল’ ধ্বনি একাকার হয়ে গেছে তাতে।
সি-হর্স...সি-হর্স...ঢেউয়ে ঢেউয়ে ঢেউ ভাঙে
যেমন ভাঙে কারও কারও কুটির মাঝসমুদ্রে।