বৃষ্টি হলেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি হলেই মনের ভেতর

মাদল বাজে,

বৃষ্টি হলেই মন বসে না

একটু কাজে।

বৃষ্টি হলেই নাচতে কেবল

ইচ্ছে করে,

মন বসে না, মন বসে না

একটু ঘরে।

বৃষ্টি হলেই তাই তো ঘরের

বাইরে আসি,

ইচ্ছে খুশি ভিজতে কেবল

ভালোবাসি।

বৃষ্টি হলেই একলাটি নই

সবাই আসে

ভিজতে ভিজতে আত্মহারা

কেবল হাসে।

বৃষ্টি হলেই আমরা সবাই

মাতাই পাড়া,

কেউ আমাদের কেউ বলে না

লক্ষ্মীছাড়া!