ব্যারিস্টার আমীর-উল-ইসলামের ৮০তম জন্মদিন উপলক্ষে কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যারিস্টার আমীর–উল–ইসলাম
ব্যারিস্টার আমীর–উল–ইসলাম

একান্ত কাছে থেকে দেখেছি তোমার হৃদয়ের স্পন্দন
মানুষের মাঝে হয়ে আছো তুমি নন্দিত নন্দন
পদ্মা-গড়াই-মধুমতী রবীন্দ্র-লালনের দেশে
বাংলার ধূলি-কাদা সোনালি ফসলের মাঠে
বেড়ে ওঠা বাড়ন্ত জীবনের হাতছানি পেয়ে
বঙ্গবন্ধুর সান্নিধ্যে স্বাধীনতার
স্বপ্ন দেখার যৌবন আলোকে
স্বদেশে-বিদেশে কর্মময় জ্ঞানের বিকাশে
উদ্দীপ্ত মেধার কল্পলোকে
লালন করেছিলে স্বাধীনতার স্বপ্ন বলয়।
স্বাধীনতার অমর কবি বঙ্গবন্ধুর ঘোষণার বাণী,

ইতিহাসে সাজালে তুমি রাষ্ট্রের প্রথম দলিল
হৃদয়ে মিশে আছে
স্বাধীনতার চেতনায় মুক্ত আকাশের নীলে।
লাল-সবুজের পতাকা হাতে দেখেছি
শস্য-শ্যামল সবুজে ঘেরা স্বাধীনতার রূপকল্প এ বাংলাদেশে
তোমার ৮০তম জয়ন্তীতে দেখি স্বাধীনতা সংবিধানের চেতনায় ভরপুর
যৌবনের তরঙ্গমালা হৃদয়ে বহমান
অশান্ত সময়ে শান্ত হাওয়ায়
ফুলে ফলে ভরে আছে তোমার জীবন;
মানুষের সেবা দানে নিবেদিতপ্রাণ
আইন অঙ্গনে গর্বিত উপমা-উদাহরণে
সংশয়-সংকটে দিকনির্দেশনার ইতিহাসে;
হৃদয় মন্দিরে অনাবিল রাজত্বে নিঝুম নিরালয়ে বাস
ইতিহাস আঁকি কবিতায়
আশীর্বাদের বাহনে পুষ্পরথের সারথি হয়ে বেঁচে থাকো;
বেঁচে রবে আমাদের সকলের মাঝে।