ভালোবাসা নিন, হুমায়ূন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ূন আহমেদ। ছবি : প্রথম আলো
হুমায়ূন আহমেদ। ছবি : প্রথম আলো

চাঁদ এই দেশে চিরকাল জ্যোৎস্না বিলিয়েছে
কিন্তু তিনি আমাদেরকে শিখিয়েছেন জ্যোৎস্না দেখাও একটা বিলাসিতা, আয়েশ করে জ্যোৎস্না দেখার বিলাস আমাদের আয়ত্ত করতে হয়!
মেঘ এই দেশে চিরকাল বৃষ্টি দিয়ে এসেছে,
কিন্তু তিনি আমাদের শিখিয়েছেন বৃষ্টিতে ভেজাটাও বিলাস, ছাদে কিংবা রাস্তায় নেমে বৃষ্টিতে ভেজাটাও আমরা আয়োজন করে করতে পারি,
|রবীন্দ্রসংগীত আমাদের নির্জন খাঁ খাঁ দুপুরে অবসন্ন বিকেলে স্থবির রাত্রিতে চিরকাল সঙ্গ দিয়েছে
কিন্তু তিনি আমাদের শিখিয়েছেন জ্যোৎস্না রাতে বনে গিয়ে জ্যোৎস্না আর রবীন্দ্রসংগীতে ভিজতে হয়
বই এই দেশের মানুষ বহু দিন ধরে পড়ছে
কিন্তু তিনি যেন হ্যামিলিনের জাদুকর পুস্তক পাঠকেরা ছুটল তাঁর পেছনে পেছনে
আর এই দেশে গড়ে উঠল প্রকাশনালয়

এই দেশের মানুষ টিভি নাটক দেখেছে এর আগেও
কিন্তু তিনি কলম ধরার পর আর কিছুই আগের মতো রইল না...

তিনি এক আশ্চর্য জাদুকর
তাঁর কলমের কাঠি দিয়ে পাঁচটা প্রজন্মকে আবিষ্ট করে রেখেছিলেন
এভারেস্টের চূড়ায় ওঠার পর আরোহীদের নেমে পড়তে হয়
চূড়ায় উঠে তিনি রয়ে গেলেন দশকের পর দশক
তাঁর মৃত্যু চিরকালের জন্য তাঁকে স্থাপন করে রাখল চূড়াতেই...

আজ আপনার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে হুমায়ূন আহমেদ আপনি আমাদের ভালোবাসা গ্রহণ করুন