ভুল লাশকে বিরক্ত করবেন না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরে গলে গেলেও আমরা পরিচয় ভালোবাসি
আমরা চাই
আমাদের আলাদা সব অনন্য নামে ডাকা হোক
আমাদের জীবন যদিও ঝরে গেছে
আমরা তবু একাকার হয়ে ডুবতে চাই না
পাপড়ি যতই ছিন্ন হোক
বরং আরও কিছু দূর উড়ে যেতে চাই
আপনাদের কাছে এই শেষ শান্ত অনুরোধ—
অন্তত সঠিক লাশকে সঠিক নামে ডাকুন।