মাঝরাতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল টকটকে কোনো
ফলের ঋতুর মতো
আমার প্রেরণা তুমি
তোমার স্ট্যাটাস আমি
মাঝরাতে পড়ি
তাই মাঝরাতে
অন্যসব সকল মানুষ
ঘুমায়ে পড়েছে বলে
মনে করে চুপিচুপি
ফেসবুকে ঢুকি
খুব ভয় লাগে
কাঁসার ধ্বনির মত
কাঁপে এ হৃদয়