মাটির বইয়ের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোঁদা গন্ধ পাই আমি

আর মৃদু শিহরণ

ঘুমন্ত শিরায়

মাটির এই গুপ্ত হরফেরা

সরীসৃপের মতো

ধীরে ধীরে

গাছেদের পত্রপূর্ব দিনে ফিরে যায়

তারা কোনো পাড়ে যাবে কি না, এখনো জানি না

তবু হরফেরা মুঞ্জরিত

লুপ্ত দিনের তাড়নায়

বুদ্ধ প্রতিমার রূপে আমি বসা

আবেস্তার পাতা থেকে

দুঃখ আর অবিমিশ্র বালি উড়ে যায়