মুণ্ডুকাটা হরিণের বনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁধহীন মানুষের দল

মহিষের মতো

কোথায় হারিয়ে যায়?

খুঁজতে বেরিয়ে আমি

রাতের করাতে পড়ি কাটা

মুণ্ডুকাটা হরিণের বনে

বাঘিনীর ছদ্মবেশে

এই যে কতটা কাল

পেরিয়ে গেলাম

সুবোধ গোলামে

তবু যোগ্য চাকরের

সু-অভাবে

আমাদের ভাগ্য নাকি

অলিখিত থেকে গেল

হাসি আর কৌতুকের

দিনে

আমাদের কেন বা সকাল

খুব প্রয়োজন?

কেউ এমন বিব্রত

প্রশ্ন করে আপনাকে?