রমেশচন্দ্র থেকে পাওয়া গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি মাদারে ভিটার ডোম; আমার ভাইয়ের নাম হারু

আমার ভাইকে ঠুকরে খেয়েছে ডিঙির কই মাছ!

বিলের পারে আমার কুঁড়েঘর; আমি বদন ডোম

মৃতের সৎকার করি; কাঠ কাটিয়া মাছ বেচিয়া বাঁচি!

পাতিয়ার বিলে সাপে হাত কামড়েছিল হারু ভাইয়ের

ডিঙিতে ছিল কয়েকটা কই মাছ আর কিছু লাল চাল

ফুলে উঠেছিল শব; কাকে-চিলে ঠুকরেছে চোখমুখ

কিন্তু ধু ধু বিলে ফুটেছিল রক্তশাপলা ও রক্তকমল

আমি বদন ডোম; হারু আমার ভাই, মাদারে ভিটায় থাকি!