লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাত বসালাম ও ভুলে গেলাম

একটু পরই ফুটতে লাগল ভাত

মোটা চাউলের ভাপা গন্ধ, খুব আস্তে

ফুলে ফুলে ওঠা

কান পাতলেই শোনা যাবে

এমন শান্ত বালবের আলো

শিফনের মতো চুলার আগুন

সামনেই। বেশি দূরে না...

কিন্তু এসবের কিছুই দেখলাম না আমি

যদিও এখানেই বসা;

বইসা আছি—চিকন চিকন পাউরুটির টুকরা যেমন

একত্রে

স্থির বসে থাকে।