লুলাবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৃদয় নিভে যায় জানি

বুড়ো নক্ষত্রের মতো, হঠাৎ

সারভাইভালের সূত্র মেনে তাই

গ্লাসের গায়ে বিন্দু বিন্দু বিপ্লব

জমিয়েছি আমরা, দুর্ভিক্ষের দিনে

চেটে খাব ঠিক;

আসমানি রং তবু

আড়েঠারে

শাসন করে যায়

সুখের ভয় দেখিয়ে

কখনোবা ঘন গোধূলি

ফিসফিস করে বলে ওদের কথা—

যারা জেগে ছিল ভুল পহরে