শরৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরতের ঝকঝকে আকাশ! এঁকেছে জারীন রোশনী। সে খুলনার সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে
শরতের ঝকঝকে আকাশ! এঁকেছে জারীন রোশনী। সে খুলনার সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে

টাপুরটুপুর টুপ

শরৎ এল মুচকি হেসে

বর্ষা দিল ডুব।

সাদা মেঘের দল

বৃষ্টি রোদে ডিগবাজি খায়

যেন তুলোর বল।

ইলশেগুঁড়ি মিহি ঝুরি

ইলিশ মাছের ডিম

সাথে আছে ডাল–খিচুড়ি

রিম ঝিমা ঝিমঝিম।

কোয়্যাক কোয়্যাক কক

গাইছে ডাহুক, কালিম পাখি

কাশের বনে বক।

শরৎ এল কাশের বনে

শিউলি তলায় ফুল

উড়ছে ঘুড়ি হাওয়ার তালে

দোলনা দোদুল দুল।

গোল্লাছুটে শরৎ এল

ছবি ছড়ায় গানে

রোদ বৃষ্টির লুকোচুরি

শরৎ আনে প্রাণে।