শুকনো পাতার ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের গল্পগুলো শুরু হতো প্রতিদিন ভোরে। রাস্তা দিয়ে

কারা হেঁটে চলে গেল, কারা আগুন আনতে গিয়ে তুষারঝড়ে

পথ হারিয়ে ফেলেছিলেন। কাদের জন্য নির্দিষ্ট ছিল

ওই সব মনোরম আসন, কে আগামী দিনে সিংহাসনে বসবেন, এই সব


আমরা প্রতিদিন সন্ধ্যায় কাকের বাসায় ফিরে যেতাম। কাকেরা

জিজ্ঞেস করলেই বলতাম আজ কজন মানুষের মৃতদেহ শহরের

নর্দমার ধারে পড়ে ছিল, কজন ভিখারি নগ্ন সেজে ভিক্ষা

করতে এসেছিলেন, কারা কারা লোকদেখানো মিছিল

শেষে দই-চিড়ে খেলেন, কারা মাথা নিচু করে বুকে আগুন নিয়ে

জঙ্গল পেরিয়ে গেলেন স্বপ্নধান রোপণের জন্য। কারা কারা

সবুজ-হলুদ-নীল বাতাসের বিশুদ্ধতায় নিজেদের সবকিছু

থেকে তফাতে রাখলেন। কেন আমাদের নদীগুলো এখন শুকনো চরে মৃত।