শোনো হে সুরমার শ্রীমতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাকে না চেনার আড়ালে যদি কোনো লাভ,

না জানার পেছনে প্রণয়ের এমন রীতি

ব্যাকরণজ্ঞানে না বুঝে যদিবা এ তনু পোড়ে

তবে হে সুরমার শ্রীমতী,

আমাকে রেখো গভীরে।

জেনো, হৃদয় নিংড়ে বুঝেছি পরান

তোমারে গ্রহণপ্রশ্নে আমার অঞ্জলি দান

সমস্ত উঠোন ছেয়ে থাকা ফুলে

পবিত্র মন্দিরে

যে মা জন্মদাত্রী, আমার সুকল্যাণে যিনি ব্রতী

আর প্রার্থনারত;

জেনো, তাঁর আশীর্বাদের তুমিও অংশীদার।

আকাশ, বৃষ্টি, রোদ্দুরে, সবুজে, পাখিদের

কিচিরমিচিরে তবে হোক তোমার ভালো থাকা।