শ্রাবণ মাতম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওয়া ও হাহাকারঘেরা এ বর্ষায়
দূরের ছড়ানো পথ ছেয়ে গেছে
কোভিড ও কদমে!
তবু জলের অপেরা থেকে ভেসে আসে
মেঘ সারগাম—
ঘাসের ঘুঙুরে শোনো বেজে ওঠে
শ্রাবণের গান!
মারি ও মড়ক লাগা এ বর্ষায়
নদী ও নারীর ঢেউ থেমে গেছে
ব্যাধির মাতমে!
দ্যাখো ঝিম কেয়াবনে ছুটে যায়
নিঝুম ময়ূরী—
ছাতিম ফুলের ঘ্রাণে নেচে ওঠে
বৃষ্টির কিন্নরী!
কান্না ও দহন চেরা অঝোর শ্রাবণে—
আমি তবু জেগে উঠি জল সংক্রমণে!