সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবেক আমাকে শুধু

খোঁচাচ্ছে অযথা আর

বলছে হেঁটো না ব্লেডের ধারালো পথে

তবু হাঁটি, রক্তে ভিজে দুর্বল শরীরে

চেতনা এখন হয়ে পড়ে একা,

কষ্ট হয়, কোনো স্মৃতি,

কোনো কথা আমি কেন

বিশ্বাসের সুতোয় সেলাই করে

মনের জমিনে ধরে রাখতে পারি না,

সবকিছু নীরবে অতীত হয়ে যায়!

ঘোলা চোখে টের পাই

বাতাসের বুকে ঢেউ তুলে নিরাপদে পালাচ্ছে সময়।