সোনাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড শীত আর গরম একই সাথে টের পাচ্ছি। ফেরার পথে আলতো বৃষ্টি ধরেছিল; ভিজেছি সামান্যই। বৃষ্টির জল শুকিয়ে যাবার আগেই আবার ঘামে ভিজে গেছি। জীবনটাকে তোমার মতো ছক কষে কষে কাটানো আমার সাধ্যের বাইরে। অন্যদের মতো গতানুগতিক জীবন আমাকে কখনোই টানেনি। এখনো টানে না। ফলে রোদ-বৃষ্টির সামান্য এই ভিন্নতা আমার ভালো লাগছিল। ভেবেছিলাম কিছুই হবে না। কিন্তু এখন জ্বর আসছে। যে জীবনে আমাদের আনন্দের ঘটনাগুলো হাতে গুনে বলে দেওয়া যায়, সেখানে তুমি বলো, জ্বরের চাইতেও সেই মুহূর্তের আনন্দটা কি মূল্যবান নয়? যদিও মাথায় প্রচণ্ড ব্যথা। নাক বন্ধ হয়ে আছে। চোখও জ্বালাপোড়া করছে। কিন্তু এর চেয়েও বড় ব্যথা তো তোমার অনুপস্থিতি!

কে বলো পোড়ায় কারে, কে জ্বালায় আপন শরীর!