স্থিরদৃশ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেছনে ঘুমের শব্দ, জেগে থাকে ক্লান্ত কোলাহল
ট্রামের গোঙানি শুনে শোভনাকে মনে পড়ে গেল
চাকায় দুঃসহ দাগ, আকাশের বোধোদয় নেই...
কবি, হে নির্জনতম, পৃথিবীর কিছু এসে যায়!
২.
চুলের সৌরভ ঢেলে পিঠভরা অন্ধকার ঢেকে রেখেছেন
পঞ্চমীর চাঁদ যেন ঝুলে আছে আকাশের চিরভাঙা ডালে
যে নারী আছেন জেগে রহস্যের আধো অন্তরালে
যেকোনো প্রেমের অর্থ অবশেষে ‘বনলতা সেন’