প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিতা শোনার জন্য রাতভর জেগে থাকে নক্ষত্র-তারা
কান পেতে জেগে থাকে চিরদিন বিরহী পর্বত
নদীর চড়ায় এসে কুমিরেরা গায়ে মাখে কবিতারোদ্দুর
রেজগি পয়সার মতো মারামারি করে চলে জিন ও পরিরা
ধাবমান হরিণকে ছেড়ে এসে কবির দুপায়ে বুঝি
চুমো খায় ব্যাঘ্রযুবরাজ—
কেবল তাহার হলো না দিন, কোনো দিন কবিতা শোনার।
সাপও তো বাঁশির সুরে কান পেতে রাখে চিরকাল
দিঘি, কবে যে ঘুচিবে তোর হংস আর পদ্মের আকাল।