হার্মাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দস্তানা’ শুনলে কালীকট বন্দরে তিন শত বছর মৌনতার ঐকান্তিক শীত মনে পড়ে। জাহাজের নোঙরে নোংরামো করে বাসন্তী সারেঙের দল। চোখ মারে ঢিলা চাঁদ, ঈষৎ রঙিলা চাঁদ। পালে হাওয়া দেয় মৎস্যকন্যার বিকিনি। কারা যেন মদ খেয়ে দূরে দূরে হাঁটে, বেদনার দানা ঝরে ঝরে পড়ছে ললাটে। রাইফেল কাঁধে নিয়ে তোমাতেও বন্ধু বাড়াই, ডেকে বসে নাড়াই দস্তানা ভেজা হাত।
কটক পাহাড়ের খাদে কেবল মন্দ্রিত কামান এক পড়ে থাকল, কাকাতুয়া যেমন হয় কানা ও কামনাবিধুর।