আমার বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা আর আমার ছয় জেঠু আর দুই পিসি মিলে নয়জন।

আমার ঠাকুমাও সবার জন্মদিন আলাদা করে মনে রাখেননি, শেষ সন্তান আমার বাবা, তখন আর কোনো আলাদা করে যত্ন বা আদিখ্যেতা ছিল না।

বাবার জন্মদিন মনে থাকত, অমুকের বিয়ের আগে, অমুক জায়গায় বন্যা হলো তার কিছুদিন পর বাবার জন্ম। বাবার তাই কোনো দিন জন্মদিন পালন করা হয়নি। আলাদা করে কোনো দিন জন্মদিন পালন করা হয়নি।

তারপর বহুদিন পর আমি জন্মানোর পর, আমার বাবা, বাবা হয়ে উঠল। মায়ের কাছে শুনেছি, ছোটবেলায় ঘরে একবার সাপ ঢুকে গিয়েছিল, বাবা আমাকে কোলে করে নিয়ে বাইরে চলে যায়। সাপে ভয় পেত কি না, তবু আমাকে কিন্তু ফেলে রাখেনি, আমাকে নিয়েই বেরিয়ে গিয়েছিল।

আমার বোনের একবার হাত ভেঙে যায়, বাবা তখন বাইরে কাজ করে। ফোনে মা যখন তাকে বলল, বাবা বলেছিল, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে কিন্তু কাউকে ছাড়ব না।

>বাবার সঙ্গে আমার দূরত্ব অনেক। এই জন্মে হয়তো সেই দূরত্ব ঘুচবে না। তবে বাবা যে আমার জন্য, আমাদের জন্য সারাটা জীবন দিয়ে গেল, এই ঋণও যে কোনো দিন শোধ হবে না।


বাবার জুতা পরে বাইরে বেরিয়েছিলাম, পাতলা নরম হয়ে গেছে জুতার সোল, পাথরগুলো জুতার নিচ থেকেই বোধ হয় পায়ে লাগে। আমি হাঁটতে পারিনি। বাবা কিন্তু ওই জুতা পরেই সারাক্ষণ চলাফেরা করে।

মা আমার কাছে বেশি আপন, আমি ভাবতাম তাই। মায়ের কাছেই সমস্ত আবদার আর যত বায়না। বাবার সঙ্গে কোনো দিনও ততটা আপন হইনি, যতটা আপন হলে বলা যায়, বাবা আমার টিউশনের একটা মেয়েকে খুব পছন্দ! এই কথা মায়ের কাছে বলা। সব কথা তো মাকেই বলতাম।

বাবার সঙ্গে আমার দূরত্ব অনেক। এই জন্মে হয়তো সেই দূরত্ব ঘুচবে না। তবে বাবা যে আমার জন্য, আমাদের জন্য সারাটা জীবন দিয়ে গেল, এই ঋণও যে কোনো দিন শোধ হবে না।

শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত।


অন্য আলো অনলাইনে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]