অতঃপর…: রোকেয়া সামিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সিনেমার পোস্টার সাঁটাতে গিয়ে লোকটা গোলকধাঁধার মতো পথ হারিয়ে ফেলে।

'কী আশ্চর্য! এখানেই তো ছিল সিনেমা হলটা!'

হন্যে হয়ে খুঁজতে খুঁজতে সে কেমন দিশেহারা হয়ে পড়ে। পরিচিত এক টং-দোকানের সামনে রাখা জরাজীর্ণ কাঠের টুলটায় বসে পড়ে, পাঁচ বছর আগে যেমনটা বসত। বহুদিন পর দুই চেনা মানুষের কুশলবিনিময়ে উষ্ণতা ছড়ায় বাতাসে।

এক কাপ চা এগিয়ে দিতে দিতে চা বিক্রেতা বলে, 'সিনেমা হলডা আর নাই এইহানে। আফনে আবার পোস্টার লাগানির কামে ফেরত আইসেন, মাগার সিনেমা হলডাই আর নাই!'

চা খেতে খেতেও লোকটা একধরনের ভ্রমণক্লান্তি অনুভব করতে থাকে। পাশে রাখা পোস্টারের ভেতর শুয়ে থাকা নায়িকা মুচকি হাসে। সন্ধ্যা ঘনায়।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]