অনিবার্য: রিফাত হিমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাকে মারতে হবে। আমাকে মারতেই হবে।’

এটা বলতে বলতে সামনে দাঁড়ানো মানুষটাকে এলোপাতাড়ি ছুরি মারতে লাগল তারেক।

কোথায় লাগছে, তা দেখছে না। শুধু জানে, ওকে না মারলে নিজের পরিবার আর বাঁচবে না।

এভাবে প্রায় পাঁচ মিনিট মারার পর যখন বুঝল সামনের জন, শিকারের মুখ আর গলা জায়গামতো নেই, তখন থামল সে।

টাইম ট্র্যাভেল করে প্রায় পঞ্চাশবারের মতো এ দিনটিতে ফিরে এসেছে তারেক। প্রতিবার এ সময়ের নিজেকে খুন করার সময় মনে হয়েছে, সে এ যাত্রায় সফল হবে।  কিন্তু পারেনি। বাঁচাতে পারেনি নিজের পরিবারকে। বোমাটা বিস্ফোরণ ঘটা কোনোবারেই থামাতে পারেনি।

কিন্তু এবার খুনটা করে যখনই সফল হয়েছে ভেবে ঘুরে দাঁড়াতে যাবে, তখনই পেছনে কিছু একটা নড়ে উঠল।

পেছনে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখেই চমকে উঠল তারেক। তার প্রতিবিম্ব বলছে ‘আমিও পারিনি, তাই তোমাকেও পারতে দেব না।’

এটুকু বলতেই চারদিক কেঁপে উঠল।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]