অন্তিম ইচ্ছে: হাফিজ রহমান
স্কুল, কলেজ, অফিস ছুটি হলেও নারায়ণগঞ্জের কিছু প্রতিষ্ঠান ছুটি হলো না। ফলে মিরাজও বাড়ি যেতে পারছে না। শেষে যখন পুরো নারায়ণগঞ্জ লকডাউন করে দেওয়া হলো, তখন একরাতে পালিয়ে বাড়ি চলে এল সে, পথে শত রকম অভিজ্ঞতার মুখোমুখি হলো সে।
এসে দেখল এই রোগের কথা গ্রামের মানুষও জেনে গেছে।
মিরাজের আগে যারা ফিরেছে, তাদেরকে বাড়িতে একটা নির্দিষ্ট ঘরে থাকতে বলে দেওয়া হয়েছে। তাই নিয়ে অসন্তোষও চলছে, তাদের কথা, আমাদের জ্বরও নেই, কাশিও নেই। তাহলে?
বাড়িতে পৌঁছার আগেই পথে দেখা বন্ধু শাহেদের সঙ্গে। মিরাজ কুশল বিনিময় শেষে বলল, এই রোগের ভয়াবহতার কথা আমি জানি। নারায়ণগঞ্জের অবস্থা খারাপ, আমি নিজেও ভয়ে আছি। আমাদের মাঠের কিনারে যে কুঁড়েঘর আছে, ওখানে থাকব! তোকে বলে রাখছি, মরলে নিচে কবর খুঁড়ে বাঁধন কেটে দিস। বাঁচলে দেখা হবে।
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]