আবারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুম ভাঙল গানের শব্দে। টিভিতে গান বাজছে। গদিটায় সুকন্যা তার পোষা বিড়ালের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। আর আদর পেয়ে আবেশে চোখ দুটো বুজে আছে ব্যাটা। 

আমি ব্যালকনিতে এসে আশপাশে তাকালাম।
রাস্তা একেবারেই জনশূন্য। লকডাউনের ১৩ দিন আজ।
দূর থেকে একটা অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে। শহরটা একেবারে নিশ্চুপ হয়ে গেছে।
আড়মোড়া ভেঙে ফিরে এসে সুকন্যার পাশে গিয়ে বসলাম।

কত দিন ওর আদর পাওয়া হয় না। দীর্ঘশ্বাস ফেললাম!
টেবিলের ওপর ডিভোর্স পেপারটা রাখা।
ওটা দেখলেই মন খারাপ হয়ে যায়। সিদ্ধান্ত হয়ে আছে, দুজন আলাদা হয়ে যাব, চিরকালের মতো।
লকডাউন হওয়ার পরে বাসা থেকে বেরোতেই পারলাম না আর।
সুকন্যা বলেছিল, ‘এই দুর্যোগ কাটলে’ তারপরে না হয় বাকি কাজটুকু করে ফেলব।
আমিও সায় জানালাম। আর কটা দিন থাকি না হয় একসঙ্গে।

বাইরে বৃষ্টি হচ্ছে। জোর হাওয়া বইছে। ইচ্ছে করছে সুকন্যার হাতে হাতটা রেখে বলি, চলো ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি। প্রথম দেখা হওয়ার দিনে যেমন ভিজেছিলাম দুজন।

সে অধিকার আমার আছে কি নেই, জানি না!

[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]