আশঙ্কা শেষে : নুসরৎ নওরিন
লীনা ঘুমিয়ে আছে।
মহামারি শেষ। যেসব আশঙ্কা করেছিলাম, তার কোনোটাই ঘটেনি। আমরা দুজনই বেঁচে আছি। আগে ওকে খুব ঘৃণা করতাম। সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম ছেড়ে যাব। কিন্তু লকডাউনের দিনগুলোতে কী যে হলো! কী একটা আবেগ এসে আমাকে তোলপাড় করে ফেলল—প্রতিজ্ঞা করলাম, ওকে কখনো ছেড়ে যাব না। দূরত্ব কমিয়ে আনব। কিন্তু রুদ্ধশ্বাস দিনগুলো শেষ হতেই আমার মধ্যে আগের ভাবনাটা ফিরে আসে।
ওই যে ও—এখন ঠিক আগের মতোই ওকে একঘেয়ে লাগে। তারপরও আমার ঠোঁটে একচিলতে হাসি ফুটে ওঠে। নিজেকে প্রশ্ন করি। আসলেও কি এবার পারব? হয়তো, হয়তো না—এই দ্বিধাটুকু করবার স্বাধীনতাই মহামারিতে হারিয়ে গিয়েছিল।
সেটাই আজ ফিরে পেলাম।
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]