উদ্বোধন: হাবিবুল্লাহ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১.

ফিতা কেটে এমপি নতুন কবরস্থান উদ্বোধন করলেন।

জনগণ বলল, ব্রিজ উদ্বোধন করলে তো আপনি আগে পার হন।

ভবনসহ যেকোনো কিছু উদ্বোধন করলে তো আপনার পা-ই আগে পড়ে। এখানে নিয়ম অন্য রকম হবে কেন?

নিয়ম রক্ষার্থে এমপিকে এবার মরে যেতে হবে!

২.

কিন্তু এমপি মরলেন না। তিনি মুচকি হেসে ফিতা কাটলেন। এখানে সবার আগে পা পড়েছে নির্মাণশ্রমিকদের।

এমপি নির্দেশ দিলেন, কোথায় কবরের নির্মাণশ্রমিকেরা? ওদের হাজির করো।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]