এখনো বসন্ত: আসফিয়া সুলতানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল খুব বেশি ক্লান্ত লাগে। চারিদিকের নৈঃশব্দ্য আর জনশূন্যতা কেমন যেন অসহ্য বোধ হয়। আরও ক্লান্তি চেপে ধরে যেন। অথচ এই কিছুদিন আগেই, এই কোলাহলময় শহর, পৌনঃপুনিক ব্যস্ততা, স্ক্যাজুউলের চাপ—কোনো কিছুই এত ক্লান্তি এনে দেয়নি! সকাল থেকে গভীর রাত; ছুটে চলেছি ক্লান্তিহীন ব্যস্ততায়, মাঝেমধ্যে খালি মনে হতো কোনো এক দুঃস্বপ্ন যেন গ্রাস করেছে আমাদের শহরটাকে। শুধু চকিতে চিন্তিত হয়ে ভাবতাম: যেকোনোভাবে এই দুঃস্বপ্ন থেকে বের হয়ে আসতে হবে।

আজ দখিনের দরজাটা খুলব। অনেক দিন খোলা হয় না। কী আশ্চর্য!

দরজা খুলতেই ব্যালকনির গ্রিলের বাগানবিলাসের অসহ্য রং যেন চোখ ঝলসে দিল। এই ধূসর সময়েও এত রঙিন! এত সৌন্দর্য! এত সপ্রতিভ!

হঠাৎ মনে পড়ে গেল আজ বসন্ত! আমাদের শহরে বসন্ত এসে গেছে!

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]