
দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এই সময় মিতব্যয়ী হওয়া প্রয়োজন।
মাকে বললাম, ‘মা, আমাদের ভাতের মাড় হয় না?’
মা অবাক হয়ে বলল, ‘হয় তো, কেন?’
আমি বললাম, ‘মাড় তো ফেলেই দাও। এবার থেকে আমাকে দিবা। লবণ দিয়ে খেয়ে ফেলব।’
মা হেসে বলল, ‘কেন, তোকে ভাত দিই না যে মাড় খাবি!’
আমি বললাম, ‘ভাত তাহলে অল্প খেলেই হবে। মাড় তো নষ্টই হচ্ছে!’
মা এরপর যা বলল সেটা মায়েরাই বলতে পারে। মা বলল, ‘শুধু নিজেদের কথা ভাবলে চলবে? এই মাড় বাইরে রেখে আসি। আশপাশের কুকুর-বিড়ালগুলো আছে। ওরা খেয়ে যায়, এ মাড়টুকু না পেলে কী খেয়ে বাঁচবে?’
[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি-পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক….।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected]]