কথা রাখবে?: বাশিরুল আমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালিঘর। সন্ধ্যার পর থেকে শ্বাসকষ্টটা বাড়ছে, দ্রুতই ক্লান্ত হচ্ছে নদভী। ঠায় বসে থাকতে হচ্ছে; এদিক ওদিকে করলেই কাশি আসছে। শোঁ শোঁ করে আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে। এমন সময় হঠাৎই স্কুলশিক্ষিকা পপির চিরকুটটির কথা মাথায় আসে তার। গত রোববারের কথা, করোনায় কোনো ধরনের প্রভাব না ফেলতে পারা মফস্বল শহর গোলাপগঞ্জের তেমুখী পয়েন্ট ভর দুপুরে ট্রাফিক কন্ট্রোল করছিল। পপিকে দেখে দৌড়ে গেল, নীরবে একটি চিরকুট ধরিয়ে দিল তাকে। ‘রোদে পুড়ে ট্রাফিক কন্ট্রোলের চাকরিটা ছেড়ে দাও, তোমায় বিয়ে করব।’

হন্তদন্ত হয়ে কাগজ খুঁজছে নদভী, পাচ্ছে না। সপ্তাহ হয়ে গেল চিঠির উত্তর দেয়নি। চিরকুটটির উল্টোপিঠে টুক করে লিখে ফেলল, ‘এবার চাকরিটা ছেড়ে দেব, কথা রাখবে?’


নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected]