কথার ব্যাপারি: কানিজ ফাতেমা মিথিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরকার একটা পাশ ভেঙে গেলে পরে চাঁদের বুড়ি নেমে এল পৃথিবীতে। দোকানে গিয়ে খোঁজ করল আঠা আছে কি না।

মুখে সারাক্ষণ হাসি ঝুলিয়ে রাখা দোকানি বলল, এটা তো কথার দোকান। এখানে তেলতেলে কথা, মধুমাখা কথা, হাওয়াই মিঠাই কথা, ছানার সন্দেশ কথা, টকমিষ্টি কথা—এমন নানান পদের কথা কিনতে পাওয়া যায়। আপনার কোনটা লাগবে?

বুড়ি ফ্যালফ্যাল করে দোকানির দিকে তাকিয়ে রইল। একশো বছর পর পৃথিবীতে এসে মনে হচ্ছে সবকিছু কেমন বদলে গেছে।

বুড়ি জিজ্ঞেস করল, আঠা তাহলে কোথায় পাওয়া যাবে?

দোকানি হাসিমুখে জবাব দিল, বুঝেছি। আপনার মধুমাখা আর তেলতেলে কথার মিশ্রণ দরকার। এ দিয়ে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যা খুশি কিনতে পারবেন।


[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]