করপোরেট: আসাদুজ্জামান
পাতলা জর্জেটের শাড়িতে বেশ লাগছে। দারুণ সুগন্ধির ঘ্রাণ আসছে।
রিসোর্টে গাড়ি থেকে নেমে সোজা রিসিপশনে গেলে শশব্যস্ত হয়ে উঠে দাঁড়াল কর্তব্যরত রিসিপশনিস্ট ভদ্রলোক।
আমার নাম সোনিয়া হোসেন। নাম জানাল।
আপনি এসেছেন? ম্যাডাম, সুইট নম্বর ৫০২।
ঠিক আছে। ধন্যবাদ।
ম্যাডাম, এখানে একটা স্বাক্ষর করুন।
স্বাক্ষর করে কানে ফোন তুলে নিল সোনিয়া।
হ্যালো, রিপন আমি চলে এসেছি। তোমার ক্লায়েন্টকে আসতে বলতে পারো।
অপর প্রান্ত থেকে পুরুষ কণ্ঠের জবাব এল, গুড। অ্যান্ড লাভ ইউ বেবি। আমি জানাচ্ছি। এখনই চলে আসবেন উনি। তুমি ঠিকমতো টেক কেয়ার করো। উনার সন্তুষ্টির ওপরই তোমার-আমার ভবিষ্যৎ। লোনটা আমার দরকার।
হ্যাঁ, এসেছি যেহেতু, ভয় পেয়ো না। তোমার কাজ হয়ে যাবে।
সোনিয়া ফোন রাখে।
দরজায় বেল। আসুন, ভেতর থেকে বলে সোনিয়া।
তারপর নবাগত বা সোনিয়া—কেউই নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারল না।
সোনিয়া লোকটির দিকে তাকিয়ে থাকে। লোকটিও।
বাবা! সোনিয়া শুধু অস্ফুটে বলতে পারে।
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]