করোনা দিনের আখ্যান: সকাল রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চক্ররেল থেকে নেমেই অবিনাশ হাঁটতে শুরু করেছিল দুর্দান্ত বেগে, যেন পেছনের বুড়োটা ওকে ধরতে না পারে। 

রেলের কামরায় দেখা। মুখটা পরিচিত, অথচ মনে করতে পারেনি কে এই ভদ্রলোক। ভিড়ের মধ্যে বুড়ো এগিয়ে এসে বলল, তুমিও অভিরূপের ছেলে না?

সেবার নিশ্চিন্তপুর মানুষশূন্য হয়ে গিয়েছিল। তখন ছিল দুই হাজার কুড়ি। জুলাই মাস। বাবার করোনা-আক্রান্ত দেহটা ফেলে নিজেকে নিয়ে পালিয়ে ছিল সে। অথচ জনশ্রুতি আছে, বাবা তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। সবাইকে হারিয়ে অবিনাশের এখন মনে হয়, মৃত্যুর কাছে সম্পর্ক একটা শব্দ মাত্র।

চক্ররেলের অপেক্ষমাণ কক্ষ ছেড়ে চক্রযানে ওঠার আগেই দেখতে পেল সেই বুড়োটা আবার আসছে। তাকে এখন পালাতে হবে দ্রুত, কেননা, পরিচিত মৃত্যু বড় বেশি যন্ত্রণাদায়ক।

নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected]