করোনাকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবুর গাড়িটা দিয়ে আয়। সারা দিন নিয়ে বসে থাকে বলে ব্যাটারি উল্টো করে লাগানো।
ফিডারটা দিয়েছো তো? বিকেলে দুধ না খেলে খুব জ্বালায়।
রাখীর চিৎকার চির ধরিয়ে দিচ্ছে লকডাউনের নিস্তব্ধতায়, হাজার বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা মূল্যবোধের প্রাচীরে। বাবু...
ভিনগ্রহের প্রাণীর মতো স্বাস্থ্যকর্মীরা দ্রুত নেমে যায় সিঁড়ি বেয়ে। সাত আসমানের সিঁড়ি, মানুষ এত দিন কেবল শুনেছে যে মিথ।
বয়স্কদের বেশি রিস্ক...অফিসে কাজের ফাঁকে সব আপডেট রাখত। নিজের আপডেটটাই ওকে এত বড় ফাঁকি দিল! 

বাবুকে একা নিয়ে গেল। কোথায় কার সঙ্গে মিশেছে রাখী খুঁজতে চায়... খুঁজতে গিয়ে পায় বাবুর স্পাইডার ম্যান আঁকা গেঞ্জিটা...বাবু...মাকে ছাড়া একা থাকতে পারবি?
প্রশ্নটা সভ্যতার সঙ্গে তালগোল পাকিয়ে যায়।

[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক….।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]