কাঁঠালী প্রেম: খালিদ ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় রম্য রচনা।

পাশাপাশি দুই বাড়ি। অনেক বছর ধরে দুই পরিবারের মধ্যে মুখ-দেখাদেখি বন্ধ। কিন্তু ওই যে একটা কথা আছে না, প্রেম হলো কাঁঠালের আঠা। যতই সাপে-নেউলে সম্পর্ক হোক, তার মধ্যেই দুই পরিবাবের হিলা ও রাভিলের মধ্যে প্রেম চলছে। খুবই গোপনে।

এদিকে কাঁঠালের সময়। কবে যে রাভিলদের কাঁঠালগাছের মুচি হিলাদের বারান্দার গ্রিলের ভেতর দিয়ে ঢুকে পড়ে ভেতরে বড় কাঁঠালে পরিণত হয়েছে, কেউই দেখেনি।

প্রথম দেখল রাভিলের মা। কিন্তু ওই কাঁঠাল গাছ থেকে পাড়তে হলে চিরশত্রুদের বাড়ির ভেতর যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ওই বাড়ির ভেতর ঢুকে তবেই কাঁঠাল পেড়ে আনতে হবে। কাঁঠালটা একটা হাসনাহেনা ঝাড়ের আড়াল হওয়াতে হিলাদের বাড়ির কেউই তখন পর্যন্ত দেখেনি।

শেষে বাসায় অনেক আলাপ-আলোচনার পর ঠিক হলো, কয়েকজন লোক নিয়ে রাভিলরা কাঁঠাল পেয়ে আনতে যাবে হিলাদের বাসায়।

কিন্তু লোকজন নিয়ে কাঁঠাল পাড়তে গেলেও কোনো ফল হলো না। হিলারা কাঁঠাল পাড়তে দিতে রাজি নয়।

কাঁঠাল নিয়ে ভীষণ কাঁঠালযুদ্ধ বেঁধে গেল। হইচই। তীব্র বাদানুবাদ। এর মধ্যে হঠাৎ ছোট্ট মেয়ে পিউ বলে উঠল, আমরা কাঁঠাল দিতে পারি, যদি রাভিল ভাইয়াকে হিলা আপুর সাথে বিয়ে দাও।

এই কথা শুনে সবাই হতবাক। কিন্তু সুসম্পর্ক স্থাপনের এ সুযোগটা নিতে চাইল দুই পরিবারই।

এরপর মহা ধুমধামে হিলা ও রাভিলের কাঁঠাল বিয়ে হয়ে গেল।


নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected]