কাউকে বলব না

আল্লাহ আছে না?
হু
তাইলে ভয় পাস ক্যান বাজান?
মার চোখ জ্বলজ্বল করছে। শ্বাসের টান উঠবে একটু পরেই।
কোথাও নিগুম স্বরে একটা পাখি ডাকছে। আরেকটা অন্যমনস্ক পাখি, মন চাইলে সাড়া দিচ্ছে।
কী পাখি এরা? আব্বা থাকলে বলত ‘শারক’।
‘এরা হইল শারক পাখি, বুচ্ছ, সব সময় একলগে থাকে।’
রাশেদ টেলিফোন করছিল?
হু, ঘুমাচ্ছিলা তখন।...ভালো আছে, টেনশন কোরো না।
টরন্টোতে গত ৪ ঘণ্টায় মারা গেছে ২৮৬২ জন; নতুন আক্রান্ত ৭২০০। সে কখনোই কাউকে কিছু জানতে দেবে না। মোবাইল বন্ধ আজ নিয়ে তিন দিন।
কচি ধানের ছোপে অন্ধকার পিলপিল করে ছড়ায়ে পড়তেছে। জ্বরের সঙ্গে গলাব্যথা যদিও বাড়ছে, তবু খেতের আইলে আরেকটু বসে থাকি।
[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]