কাচের দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক্ষুনি ব্যাকপ্যাক গুছিয়ে নাও। আমি আসছি।’

যা বোঝার বুঝে গেলাম। দুঘণ্টা পর বেরিয়ে পড়লাম দুজনে। এলোমেলো রাস্তা, হরেক মানুষ দেখতে দেখতে পৌঁছুলাম গন্তব্যে। পাহাড়চূড়ায় আমায় জড়িয়ে তারাদের সাথে গান জুড়ল অর্ক।
হঠাৎ পিছলে গেলাম! পাহাড়ের ধার ঘেঁষে ঝুলছি। অর্ক হাত বাড়িয়ে দিল, ধরতে গেলাম। কিন্তু কোনোভাবেই স্পর্শ করতে পারছি না! ও এত কাছে, কপালের ছোট্ট তিল স্পষ্ট দেখছি। কিন্তু কোনোভাবেই ওকে ছুঁতে না পেরে আমি পড়ে যেতে লাগলাম!...
...চোখ খুলতেই পাহাড়-আকাশ উধাও। ওই তো অর্ক! এগিয়ে গেলাম। কপালের তিল এখন স্পষ্ট। আমি ওর হাতের ওপর হাত রাখলাম। ছুঁতে পারলাম না। ধীরে ধীরে ওর নিঃশ্বাসের বাষ্প জমতে লাগল মাঝখানের গ্লাসে। আমারটুকু আটকে রইল অক্সিজেন মাস্কে।

নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]