কিসসা: আজমিরা বিজলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানকাটা শ্রমিকদের চোখমুখ নিরানন্দ, অজানা আশঙ্কার অদৃশ্য প্রলেপ দৃষ্টিজুড়ে। ঠোঁটে গান নাই, বিড়িও না। বন্যা বা বৃষ্টির নির্দয় আগমন ঘটতে পারে যেকোনো সময়। তবু বাসেদের মন বেশ ফুরফুরে। বহুদিন পর একটা সুযোগ এসেছে তার। এই করোনাকালে লকডাউন নামের কী এক নিয়মে কেউ আর ঘরের বাইরে যায় না, রোজ নিয়ম করে দেখা টিভি চ্যানেলে নতুন কিসসা নেই। তাই বাসেদের চোখে-মুখে সকালের কাঁচা রোদের তির্যক আলোর ঝিলিক। ধান কাটায় মনোযোগ নেই দেখে পাশ থেকে সেরাজুল বলে, কামে মন নাই কেন? হাত চালাও।

বাসেদ তখন দুই কুড়ি বছর আগে মৃদু লণ্ঠনের আলোয় উঠানভর্তি লোকের মধ্যে বাবার কিসসা বলার মুখটা দেখতে পায়।


[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected]
[email protected]]