কৈশোর বয়স: শেখ সরফরাজ আহমেদ
দুপুর। বৈশাখের ঝোড়ো হাওয়া নেই। আতঙ্ক করোনার। ঘরের খাচায় বাঘবন্দী হয়ে আছি। ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি, জনমানবহীন রাস্তায় দু-চারজন ফেরিওয়ালার হাঁকডাক, ‘তরকারি’।
আমার বেলকনিতে ঠিক নিচে এসে ডাকছে ভ্যান নিয়ে। একজন, গায়ের রং কয়লার মতো কালো। সঙ্গে আরেকজন। ছোট। বয়স এগারো-বারো। বড়জন হয়তো এক-দুই বছরের বড় হবে ওর চেয়ে। এরা দুই ভাই। ভ্যানভর্তি শসা, লাউ, ভেন্ডি, বরবটি, কুমড়া, গাজর, কাঁচা মরিচ ইত্যাদি সাজানো।
বড়টার নাম জামাল। ছোট ভাইয়ের নাম কামাল।
কিরে কামাল শুনেছিস, তোরা এমন সময় বাইরে ফেরি করতেছিস! আজ কজন মারা গেছে জানস? ছজন। কামালকে বললাম।
সব মইরা যাক। আমি শুধু বাঁইচা থাকলে হলো।
ওর কথা শুনে বড় ভাই ধমকে উঠল, এই বুঝছ কিছু! হগোল্ডে মরলে তরকারি বেচুম কার কাছে? বেশি বুঝোস!
কামাল ভ্যানের প্যাডেলের ওপর এক পা উঠিয়ে দিয়ে নির্বাকভাবে রইল চেয়ে।
[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]