কোয়ারেন্টিন : আহমেদ সাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌতলা গ্রামে এটাই বড় আমবাগান। জাকির লিজ নিয়েছে। সামনে আমের মৌসুম।

গাছের মগডালে একটা টং বানিয়ে নিয়েছ। পাহারা দেওয়ার জন্য। পাহারা না দিলে আমই রাখা যাবে না। কিন্তু একদিন না যেতেই পরদিন সকাল বেলা দেখে,

আজব! টঙে এক বুড়ো শুয়ে আছে। অপরিচিত। জাকির ছুটে গেল গাছের নিচে। এই টঙে কে? আমার টঙে আপনি উঠছেন কেন?

বুড়ো বলল, বাবা আমি এক করোনা রোগী। হাটবাজারে চুলকানির মলম বেচি। শইলে জ্বর। সাথে কাশি। ডাক্তারে কইছে, এটা করোনার আলামত। অহন কী করমু? গাড়ি বন্ধ। বাড়ি যাইতে বউ মানা করছে।...বাবা, আমারে মাফ করো। তোমার বাগান আমিই দেখমু।

জাকির ভাবল। তারপর দ্রুত সিদ্ধান্ত নিল, বলল, ঠিক আছে, থাকেন আপনি।

তারপরই দ্রুত ছুটতে লাগল সে। ‘করোনা হতে সাবধান’ লেখা একটা সাইনবোর্ড বানাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। বুড়োকে নিয়মিত খাবার পাঠাতে হবে।

বাকিটা ওপরওয়ালার ইচ্ছা!

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]