খোঁজ: নাহিদা নাহিদ
রাফি গ্যারেজ ঘরে অনেক্ষণ দম খিচে বসে আছে, আপি তাকে এখানে কখনোই খুঁজে পাবে না, কখনোই না। করোনায় সব বন্ধ, স্কুল গেইমিং সব। বাসায় থেকে লুকোচুরিই ভালো। আব্বুর ঘরে অনেক মানুষ আসে রোজ। সবাই কেন আব্বুকে ভাই বলে, এটা রাফির বুঝে আসে না।
—বস্তাগুলো ভাই এইখানে ফালাইতে কইছে, ফালা। তাড়াতাড়ি কর। রেইড হইলে বিপদ। রাতে সরামু।
এরপর রাফি কিছু বলার আগেই গ্যারেজের গাড়ি ঢাকার কভারশিটের ওপর ধড়াম ধড়াম করে শ খানেক ভারী বস্তা পড়ে যায় রাফির পিঠে।
আট দিন হয় কমিশনার সাহেবের ছেলে নিখোঁজ; এই সব দুর্দিন শেষ হলে গ্যারেজে লুকিয়ে রাখা চালের বস্তার খোঁজ নেওয়া যাবে—ভাবে সবাই।
নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected]