চিঠি: আদিল মাহফুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি রুপাদের বাড়ির উঠোনটায় এসে দাঁড়ালাম। পাশাপাশি বাড়ি আমাদের। প্রতিবেশী বলা যায়। আমার বুকপকেটে একটা চিঠি রাখা। অনেক আগে রুপার জন্যই এই চিঠিটা লিখেছিলাম। দেওয়া হয়নি।

হঠাৎ, রুপার অপরূপ মুখটা চোখের সামনে ভেসে উঠল।
রুপার কলেজে যাওয়া দিনগুলোর সময় রুপাকে নতুন করে আবিষ্কার করেছিল সে। কবে যে ও এত অপরূপা হয়ে উঠেছে। অদ্ভুত এক ভালোলাগা তৈরি হলো। তারপর অনেক দিন ভেবেছি, ওকে ভালোবাসার কথা জানাব। সাহস হয়নি। তখন এই চিঠিটা লেখা। পকেটে নিয়ে ঘুরেছি, অনেক দিন, দিতে পারিনি। 
আজ একটা বিশেষ দিন। আজ কি রুপাকে চিঠিটা দেব? রুপা অন্তত আমার অনুভূতির কথা জেনে গেল। কিন্তু সেটা কি উচিত হবে?

নোমান ভাই, ও নোমান ভাই।
হঠাৎ ডাক আসে। রুপার ছোট বোন নীলা ডাকছে। এই ডাকে ঘোর কাটল আমার। আমি সাড়া দিই, বলি, আসছি।

হ্যাঁ যেতে হবে। আজ অনেক কাজ। একটু পরই বরযাত্রী আসবে। বসে থাকা চলবে না। আজ রুপার বিয়ে। চিঠিটা আমার বুকপকেটেই বন্দী থাকুক।


[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।
কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected]]