চিত্রনাট্য: মোসাব্বির আহে আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. 

অবশেষে চিত্রনাট্যটা লিখতে বলা হলো লিও হানকে। চিত্রনাট্য মানে প্ল্যান। মাস্টারপ্ল্যান।

সে খুবই বিমর্ষ ও অবসাদগ্রস্ত। একই সঙ্গে জিম্মি। শেষ এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাকে। সে একই সঙ্গে এপিডেমিওলজি, ভাইরোলজি ও মাইক্রোবায়োলজিতে বিশেষজ্ঞ।
তিন বছর ধরে তার মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে বিশ্ব অর্থনীতিতে মনোপলির চক্রান্ত, অজস্র প্রতিশোধের অনন্ত চুল্লি, গণিত ও পরিসংখ্যানের বিরল গ্রাফ, ভৌগোলিক অলিগলিতে মৃত্যুর জ্যামিতিক রেখা।

ঘুম হয় না তার। অণুজীবটির ডিএনএ-আরএনএ লিওর মাথায় সারাক্ষণ সেঁটে থাকে। ডিনারে তার বাটিতে, ব্রেকফাস্টের কাঠিতে ওগুলো যেন সব সময় মিশেই থাকে।

তারপরও এশিয়া হয়ে, ইউরোপ, মার্কিনিদের ডেরা আঁকে লিও। লাল লাগ দাগ দিয়ে দিয়ে সে কিছু একটা ছড়িয়ে দেয় সবখানে।

২.
ঘুম থেকে লাফ দিয়ে জেগে ওঠে লিও। স্বপ্নটা খুবই বাজে। খুবই অমানবিক—বীভৎস। মানুষবিহীন পৃথিবী—এ কোন স্বপ্ন! এ কেমন চক্রান্ত! এ তো যৌক্তিকও নয়। চারপাশের সব ধ্বংস করে কেউ বাঁচে কীভাবে? টেকে কীভাবে?

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]