জমি: মাইনুল এইচ সিরাজী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খসখস করে পত্রিকা ওল্টাচ্ছিলেন আমিনুল সাহেব৷ সেই শব্দে ইউটিউবে মুভি দেখতে অসুবিধা হচ্ছিল তাঁর স্ত্রীর৷ স্ত্রী বললেন, ‘শব্দ না করে পেপার পড়া যায় না?’

ততক্ষণে একটি শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনে আমিনুল সাহেবের চোখ আটকে গেল―‘কবরের জন্য জমি বিক্রি হবে৷’

স্ত্রী খেপে গিয়ে বললেন, ‘কী বলেছি শোনোনি?’

‘কিছু বলেছ নাকি?’ নিস্পৃহ স্বরে বললেন আমিনুল সাহেব৷

‘বলেছি আমার মাথা৷’ ছোঁ মেরে পত্রিকাটা টান দিলেন স্ত্রী৷ ছিঁড়ে দুই ভাগ হয়ে গেল পত্রিকা৷ এমনভাবে ছিঁড়ল, জমি বিক্রির বিজ্ঞাপনটা চলে গেল স্ত্রীর হাতে৷

আমিনুল সাহেব হাত জোড় করে বললেন, ‘দোহাই তোমার, পত্রিকাটা দাও, আমি জমিটা কিনব৷’

‘জমি কিনবে! নাও, ধরো৷’

যাক বাবা, বিষয়বুদ্ধি কিছু হচ্ছে তাহলে! মনে মনে ভাবলেন স্ত্রী৷

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected], [email protected]]